বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

সাবেক স্বামীর এসিডে দগ্ধ সাদিয়ার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে সাবেক স্বামীর নিক্ষেপ করা এসিডে দগ্ধ সাদিয় আক্তার মারা গেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পরিবার সূত্রে জানা যায়, চার বছর আগে শিবচর উপজেলার মাদবরচরের সিরাজ শিকদারের ছেলে সুমন শিকদারের সাথে লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তার (২০) বিয়ে হয়। তাদের ঘরে ফুটফুটে এক শিশু কন্যা সন্তানের জন্মও হয়।পারিবারিক কলেহের জেরে কিছুদিন আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সাদিয়ার পরিবার অন্যত্র বিয়ে ঠিক করলে সাদিয়ার সাবেক স্বামী সুমন ক্ষিপ্ত হয়ে গত ১৫ আগস্ট রাতে সাদিয়ার বাড়িতে গিয়ে শরীরে এসিড ছুঁড়ে মারে। এসময় সাদিয়ার চিৎকারে লোকজন ছুটে এসে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এসিডে সাদিয়ার মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা মারাত্মক ভাবে ঝলসে গেছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার পরদিন সাদিয়ার বোন তাসলিমা আক্তার বাদি হয়ে শিবচর থানায় সুমনসহ পাঁচজনের নামে এসিড অপরাধ দমন আইনে একটি মামলা করেছেন। মামলার পর গাঁ ঢাকা দেওয়া আসামী সুমনকে ৯ দিনের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় শরিয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট থেকে গ্রেফতার করে মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ