বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ পাঠক: ০

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শার্শা ও বেনাপোল পৌর যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় এবং এই অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

বুধবার (২২অক্টোবর) বিকাল ৪ টার সময় বেনাপোল পৌর পেয়ে বাড়ি প্রাঙ্গণে, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর সভাপতিত্বে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেনাপোলে প্রস্তুতি সভা শুরু হয়।

 

এই অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা।

 

এবং প্রস্তুতি সভায়, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

 

আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি,যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ,
বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম,যুগ্ম আহ্বায়ক জনি হায়দার,যুগ্ম আহবায়ক আতাউর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন,পৌর সেচ্ছাসেবকদল এর আহবায়ক শহিদুল ইসলাম শহিদসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্মরণ করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা।

 

আগামী (২৭ অক্টোবর) যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার প্রস্তুতি গ্রহন করা হয়।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ