শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে সাবেক এমপি’র কন্যাকে লাল গালিচা সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

এমএম জামান ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে ঔতিহ্যবাহি কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে, সাবেক এমপির কন্যাকে লাল গালিচা বিছিয়ে সংবর্ধণা দিয়েছে অত্র কলেজ কমিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশ টায় অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে ও কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাদশ-দ্বাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণের মধ্যদিয়ে এ নবীন বরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সনামধন্য কাজী সিরাজুল ইসলাম, মহিলা কলেজের এড হক কমিটির সভাপতি ও সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম এর কন্যা কাজী শাহরীন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র কলেজের এড হক কমিটির সদস্য শাহিনা আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক রবীন কুমার লস্কর, মজনু মিয়া, মো. আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি সৈয়দা দিল আশরাফী, মো.ফরহাদুল ইসলাম শিকদার, জাহীদ পল্লব ও অত্র কলেজের সেকশন অফিসার কামরুল ইসলাম কামরুল প্রমুখ।

এর আগে প্রধান অতিথি কাজী শাহরীন ইসলাম কলেজে প্রবেশ করলে তাকে লাল গালিচা সম্ভর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিলো।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ