শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

হোটেল মোটেল জোন এলাকা থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ পাঠক: ০

নিউজ ডেক্সঃ কক্সবাজার সদর থানাধীন হোটেল মোটেল জোন এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাহমুদুল হক’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

কক্সবাজার সদর থানার মামলা নং-৫১, তারিখ-২৯/১২/২০২২, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মাহমুদুল হক’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। বর্ণিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন হোটেল মোটেল জোন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে তথ্য পায় র‌্যাব। উক্ত তথ্যের ভিত্তিতে ০৯ অক্টোবর ২০২৪ তারিখ অনুমান ১৬.১০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মাহমুদুল হক (৩৩), পিতা-মৃত আশরাফুজ্জামান, সাং-দঃ মুহুরী পাড়া, লিংকরোড, ৪নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল বলে স্বীকার করে।

 

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ