শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে ঐতিহ্যবাহী তেলজুড়ি নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ “ফরিদপুরের বোয়ালমারীতে শত বছরের পুরনো আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা যাক জমক ভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার৷ (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজারের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০টি বাইচ এর নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।

এ নৌকা বাইচ দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী প্রায় অর্ধলক্ষ দর্শনার্থী নদীর দুই পারে ভিড় জমায়। জানা যায়, বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব ও গ্রামীণ মেলা ১২৫ বছর আগে তেলজুড়ি গ্রামের জনৈক নেছারুদ্দীন বিশ্বাস নামে এক কৃষক গোড়পত্তন করেন। কৃষি কাজের পাশাপাশি মুসলিমদের সুন্নাতে খাতনা দেওয়া ছিলো তার পেশা, যে কারনে স্থানীয়দের মাঝে মেলাটি “হাজামের মেলা” নামেও পরিচিত। প্রাচীন এ মেলাটি উপভোগ করতে এ এলাকার শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সবাই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। আশপাশের ৮/১০ গ্রামের আত্মীয়-স্বজনদের মেলা উপলক্ষে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। মেলা উপলক্ষে বিশেষ করে এলাকার যেসব মেয়েদের বাইরে বিয়ে হয়েছে তারা পরিবার নিয়ে ছুটে আসেন বাবার বাড়ি। তাদের কাছে এ মেলাটি নাইয়োরের মেলা নামে পরিচিত। মেলা উপলক্ষে কয়েকদিন আগে থেকেই কুমার নদের পারে বসে হরেক রকমের খেলনা ও মিষ্টির পশরা। মিষ্টির মধ্যে প্রসিদ্ধ আমিত্তি, গজা, দানাদার, ইলিশ মাছ, আখ আর মাটির তৈজসপত্র এখনো এ মেলার ঐতিহ্য ধরে রেখেছে।

এ বছর নৌকা বাইচ ও গ্রামীণ মেলার প্রধান অতিথি ছিলেন আরিডড গ্রুপের এমডি ও সিইও আজিজুল আকিল ডেভিড সিকদার, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলনেতা সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া। প্রধান অতিথি ডেভিড সিকদারের সহধর্মিণী ফাতেমা ইয়াসমিন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল, ওসি (তদন্ত) মজিবুর রহমান, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন ছাড়াও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । মেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রইসুল ইসলাম পলাশ। সঞ্চালনা করেন ওবাইদুর রহমান,

বাইচ শেষে সন্ধ্যায় বিজয়ী তিনটি নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা সকল নৌকাকে শান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ