শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে সাংবাদিক ইমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদফা দাবিতে মাঠে নামেন ছাত্র-ছাত্রীরা। আন্দলোন চরম অবস্থায় গেলে সাবকে সরকার কারফিউ জারি করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠিন ভাবে নির্দেশ দেন।

এই পরিস্থিতিতে পেশাগত দায়িত্বে সংবাদ সংগ্রহের মাঠে ছিলেন সাংবাদিক মো. আমিনুল ইসলাম ইমন (কার্ড নং BS10664)। প্রেস সেফটি জ্যাকেট পরে গত ২০ জুলাই সন্ধায় কারফিউ চলাকালীন সময়ে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হন।

জানা যায়, ঢাকার মালিবাগ রেটগেট মোড়ে সংবাদ সংগ্রহে গেলে তাকে পেছন থেকে গুলি করেন আইনশৃংখলা বাহিনী। দুই পায়ে রানে গুলি লাগে, তাৎক্ষনিকভাবে জনৈক মারফত ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা ও অপারেশন করানো হয়।

বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে ডাক্তারি পরিচর্যায় আছেন এবং ধীরে ধীরে অবস্থা আশঙ্কাজনক।

সাংবাদিক মো. আমিনুল ইসলাম ইমনের খোঁজখবর নিতে যান ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে কার্যকারী নির্বাহী সদস্য মোহাম্মদ রাজু আহমেদ ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: রাসেল সরকার এবং মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর নেতা জুয়েল দৈনিক ইনকালাব প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম মারুফ খন্দকার আজিজুল ইসলাম যুবরাজসহ সাংবাদিক নেতৃবৃন্দ বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকের খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ