শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শতাধিক শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী। এসময় যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শও দেন তারা।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন বেনাপোলের নানা শ্রেণী পেশার মানুষ। এতে যানবাহন চালকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
শুক্রবার দিনব্যাপী বেনাপোল শহরের বাজার চত্বর বাসস্ট্যান্ডসহ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ট্রাফিক দায়িত্ব পালন করছেন-  বেনাপোল হাইস্কুল, শার্শা পলিটেকনিক স্কুল এন্ড কলেজ, বেনাপোল ডিগ্রি কলেজ সহ দেশের বিভিন্ন কলেজে পড়ুয়া বেনাপোল বসবাসকারী শিক্ষার্থীরা।
দায়িত্ব পালনকারী শিক্ষার্থী মোঃ সাকিবুর আলম শাফি ও মোঃ নুর হোসেন দৈনিক যশোর বার্তা’কে বলেন, বর্তমানে যেহেতু সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন না। তাই তারা সড়কে নেমে ঐক্যবদ্ধ হয়ে সড়কের জ্যাম ও মানুষের নিরাপত্তায় কাজ করছেন। পাশাপাশি সব যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্যও অনুরোধ করছেন।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ