শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

শার্শা উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলার মতো যশোরের শার্শা উপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে এ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। এরপর শুরু হয় গণনা। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে। 

রাত ১০টার দিকে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশ করেছেন। ঘোষিত ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে -দোয়াত-কলম ৩৭৫৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ সোহরাব হোসেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক মোঃ অহিদুজ্জামান অহিদ এর ব্যালটে ভোট পড়েছে ১২২৯১, মোটরসাইকেল প্রতিক মোঃ আব্দুল মান্নান মিন্নু পেয়েছেন ৩৯২৯ ও ঘোড়া প্রতিক মোঃ ইব্রাহিম খলিল পেয়েছেন ১৭৯১ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিক আব্দুর রহিম সরদার এর ব্যালটে ২২৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ শরীফুল ইসলাম মন্টু চশমা প্রতিক পেয়েছেন ১৪৪৫৯ ভোট, মোঃ শাহরীন আলম (টিউবওয়েল মার্ক) পেয়েছেন ১৩৮৬৬ ভোট ও মোঃ তরিকুল ইসলাম (টিয়া পাখি মার্কা) পেয়েছেন ৪২১৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস মার্কা) মোছাঃ শামীমা খাতুন সালমা ৪২৬২৩ পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী (হাঁস মার্কা)  মোছাঃ আলেয়া ফেরদৌস ভোট পেয়েছেন ৭৭২৯ ও (ফুটবল মার্কা) মোছাঃ নাজমুন্নাহার ভোট পেয়েছেন ৫১৬১।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ