শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোর জেলার শ্রেষ্ঠ ওসি বেনাপোল থানার সুমন ভক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ চলতি বছরের জানুয়ারী মাসে যশোর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত।

 

যশোর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১টার সময় অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

 

মাসিক অপরাধ সভা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

 

পুলিশ সুপার বলেন, যশোর জেলার সকল থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি বেনাপোলের জনগণ আরও ভালো সেবা পাবে।

 

এ প্রসঙ্গে ওসি সুমন ভক্ত বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর, জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি যশোর, জনাব মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ হাইওয়ে পুলিশ, সিআইডি ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ