শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

লৌহজংয়ে ওজন পরিমাপ মানদন্ড যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০

নিজস্ব প্রতিবেদকঃ লৌহজং উপজেলা সহকারী কমিশন(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার নেতৃত্বে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন বাজারে ৫ ই ফেব্রুয়ারি, সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত ওজন ও পরিমাপ মানদণ্ড যাচাইয়ে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এতে দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সব ঠিকঠাক পাওয়া যায়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা অফিস বিএসটিআই’র পরিদর্শক আব্দুল্লাহ আল নাহিদ সহ উপজেলার গণমাধ্যম কর্মীরা। এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ ইং অনুসারে কাঁচাবাজার, মাছ, মুরগী, মাংস, মুদি, মিষ্টি, সবজি ও ফল এবং স্বর্ণের দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সব ঠিকঠাক পাওয়া যায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ইলিয়াস সিকদার বলেন। ওজন পরিমাপ সঠিক আছে কি না তা আমাদের দেখা খুবই জরুরী।ঢাকা থেকে একটি টীম আমাদের লৌহজং উপজেলায় এসেছে তাদের সাথে নিয়ে যে সকল দোকান খোলা পেয়েছি সবগুলোতে ওজন পরিমাণের যন্ত্র পরীক্ষা করে সঠিক পেয়েছি। এমন অনেক দোকান পেয়েছি যে ক্রেতাদের তারা পরিমাপে বেশি দিচ্ছে। বিএসটিআই,র একটি ন্যূনতম ১১৫ টাকা চার্জ আছে। যা অনেক দোকানদার জানেনা আজ তাদেরকে আমরা প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছি। বিএসটিআই’র চার্জ ওজন যন্ত্র পরিমাপ অনুযায়ী আলাদা নির্ণয় করা আছে। পরবর্তীতে দোকানদারদের ওজন যন্ত্রের বিএসআই’র চার্জ নির্ধারণ করে দেয়া হবে ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ