শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

আচারণ বিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা- সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

ডেক্স রিপোর্টঃ দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের কোথাও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাব জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার বেলা সাড়ে ১২টার সময় রাজশাহী সার্কিট হাউসে মতবিনিময় সভায় রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের তিনি এ কথা বলেন।

সভা শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, কোথাও যদি আচরণবিধির লঙ্ঘন হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে যেন আইনশৃঙ্খলা বাহিনী যেন ব্যবস্থা নেয় সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা আস্থা রাখুন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হবে। মতবিনিময় সভায় প্রার্থীদের সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। তারা আন্তরিক। কিছু সমস্যার কথা এসেছে। আমরা শুনেছি। স্থানীয় প্রশাসন কথা বলেছে। সেই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি। আশা করি ওনারা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তারা আন্তরিকভাবে চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, আপনারাও (সাংবাদিকরা) কিন্তু স্বচ্ছতার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। আপনাদের চেষ্টায়, আমাদের চেষ্টায়, প্রার্থীদের চেষ্টায় এবং ভোটারদের চেষ্টায় নির্বাচনটা সফল হবেই। সভায় আমরা সবাই এই আশাবাদ ব্যাক্ত করেছি।

এর আগে সকাল ১০টায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার এই সভায় প্রার্থীদের অনেকে নানা অভিযোগ তুলে ধরেছেন বলে তারা জানিয়েছেন। সিইসি এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ