শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

চীনা মানচিত্র থেকে মুছে দেওয়া হলো দখলদার ইসরায়েলের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

আন্তজার্তিক ডেক্সঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে চলমান ইসরায়েলিদের যুদ্ধের মধ্যে চীনের কয়েকটি কোম্পানির মানচিত্রে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নাম মুছে দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চীনের কোম্পানি বাইদুর ডিজিটাল মানচিত্রে ইসরায়েলের ভূখণ্ড দেখালেও নাম উল্লেখ করা হয়নি। এদিকে আলিবাবার মানচিত্রে লুক্সেমবার্গের মতো ছোট দেশের নাম উল্লেখ থাকলেও ইসরায়েলের নাম দেখা যায়নি।

এ নিয়ে বাইদু ও আলিবাবার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

গাজা উপত্যকায় গত ২৪ দিন ধরে সংঘাত চলছে। এ সময়ে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণে এ পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।  গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ