শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

লৌহজংয়ে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ পাঠক: ০

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

৬ অক্টোবর রবিবার বিকেল ৫টায় লৌহজং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে সরকার। জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। এতে জন্মের সঠিক হিসাব থাকবে। আর সঠিক তথ্য পরিবেশনই দেশের উন্নয়ন সম্ভব। ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের নির্ধারিত ফি আদায়ের মধ্যে জম্ম-মৃত্যু ও ওয়ারিশ সনদ প্রদানের নির্দেশ দেন৷

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী , ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী , শিক্ষক, শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ