মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

শার্শায় মার্কেটের ভেতর থেকে ৩টি হাতবোমা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের মেইন সড়কের পাশে অবস্থিত বাবু চেয়ারম্যানের মার্কেটের পশ্চিম সাইট মিজান মোটর গ্যারেজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া ফাঁড়ি পুলিশ।  মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এই বোমা তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা মার্কেটের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে তিনটি হাতবোমা উদ্ধার করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এসব রাখতে পারে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ