রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে বশির (৪৫) ও একই থানাধীন দৌলতপুর গ্রামের মৃত মিন্টু শেখের ছেলে মিলন শেখ (২৬)।
পুলিশ জানায়, সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পৌরসভার ০১নং ওয়ার্ড সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ  বশির ও মিলন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ২০০ পুরিয়া হেরোইনসহ দুই ব্যক্তি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার চিহ্নিত ও নতুন যে সব মাদক ব্যবসায়ী ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে তা নির্মূল করতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে। এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে যথাযথ ভূমিকা পালন করবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় আগামীকাল  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ