শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

পালংখালীতে দুই লক্ষাধিক ইয়াবাসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রয়ের নগদ অর্থসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর মিস্ত্রি (৫০), পিতা-মৃত আবদুল জব্বার, সাং-পূর্ব ফারির বিল (বাবুল মেম্বারের বাড়ীর পাশে), ০৯নং ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

র‌্যাব জানায়, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের পূর্ব পাড়ির ভিল সর্দার বাড়ির এলাকায় মঞ্জুর আলমের বসত বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর ৫টা ১০ মিনিটের সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল উক্ত এলাকার জনৈক মঞ্জুর আলমের বসত বাড়ির সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মঞ্জুর আলম নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ এবং তার সাথে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রয়ের নগদ ৩৩ হাজার ৫শ টাকা এবং ১টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ