শিরোনাম:
ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেনাপোলে সাড়ে ১২ লাখ টাকা ও সোনার বারসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে থেকে ০.২৩৪ গ্রাম ওজনের ২টি সোনার বার, ১২ লাখ ৫৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামি- মোঃ ইয়ামিন হোসেন (২৫) সে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামের মোঃ বাদশাহ মিয়া’র এর ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক জানান, স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে প্রতিনিয়ত বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে আজ সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টার দিকে একজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশির সময়, তার আচরণ সন্দেহজনক মনে হলে, বিজিবি সদস্যরা তাকে ও তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করা হয়। পরবর্তীতে তল্লাশীর এক পর্যায়ে উক্ত লোকের মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০২ টি স্বর্ণের বার, ০২ টি মোবাইল এবং বাংলাদেশী ১২,৫৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ২ টি’র সর্বমোট ওজন ০.২৩৪ গ্রাম যার বর্তমান মূল্য ২৩ লক্ষ ৪০ হাজার টাকা।
জব্দকৃত স্বর্ণের বার, বাংলাদেশী নগদ টাকা, মোবাইল এবং মোটরসাইকেলসহ সর্বমোট সিজার মূল্য ৩৭,১৬,০০০/- (সাঁয়ত্রিশ লক্ষ ষোল হাজার) টাকা।
আটককৃত আসামী ও জব্দকৃত স্বর্ণ, বাংলাদেশী নগদ টাকা ও মোটরসাইকেল মামলা দায়ের এর মাধ্যমে মোটরসাইকেলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ও বাংলাদেশী নগদ টাকা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন


এই ক্যাটাগরির আরো নিউজ