শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বোয়ালমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তেলজুড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা উদযাপন কমিটির আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ শেষে বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়।
তেলজুড়ি ঐতিহ্যবাহী ১২৩ তম বার্ষিকী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী নৌকার মালিকদের পুরস্কার স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়।
মেলা উদযাপন কমিটির সভাপতি মো. লিটু সিকদার বলেন, হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বছরের পর বছর এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর নৌকা বাইচ প্রতিযোগিতার ১২৩ তম বার্ষিকী পালন করা হলো।


এই ক্যাটাগরির আরো নিউজ