শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

খুলনায় ভিশন এশিয়া জুট মিলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ খুলনার রূপসা উপজেলার আলাইপুরে সুতা ও চট তৈরির ভিশন এশিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে আলাইপুরের ভিশন জুট মিলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা মিলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

মিলটির পূর্ব-উত্তর দিকে বৈদ্যুতিক খুঁটি থেকে পাট প্রক্রিয়াকরণের প্রথম শেড গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে স্থানীয়রা।

খুলনা ফায়ার সার্ভিসের সহাকরী পরিচালক মো. ফারুক শিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে খুলনা সদর, রূপসা ও তেরখাদার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস টিম।


এই ক্যাটাগরির আরো নিউজ