শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমান করে যুবলীগ কর্মীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে। এবং তুষার প্রামাণিক ময়না ইউনিয়ন যুবলীগের একজন কর্মী বলে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক তুষার প্রামাণিক স্ত্রীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ