শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

১৯৫ পিস ইয়াবা জব্দ, আটক দুই মাদক ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ পাঠক: ০

নিউজ ডেক্সঃ ১৯৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি চৌকস টিম।

 

র‌্যাব জানায়, বুধবার (১০ সেপ্টম্বর) রাত আনুমান ২০.৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বউবাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৮,৫০০/- (আটান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিবুল হাসান ও নয়ন নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান (২৭) সে শরীয়তপুর জাজিরা থানাধীন মল্লিক কান্দি গ্রামের মো: হাতেম আলীর ছেলে ও রাজধানী ঢাকার লালবাগ থানাধীন শহিদনগরের মো: নুর হোসেনের ছেলে মোঃ নয়ন (২৫)।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মাদক নির্মূলে র‌্যাব-১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১০।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ