শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আ.লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি ফতুল্লা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকার (৫৬) কে আটক করেছে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের যৌথ টিম।

আটক রুস্তম খন্দকার নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে।

বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ জানায়, দেশের নিরাপত্তা স্বার্থে ও দেশ ছেড়ে কোন মামলার আসামি যাতে পালাতে না পারে সেজন্য বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং ভারতে যাবার কলে  এপথে কাউকে সন্দেহজনক মনে হলে তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ একজন পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার জানান, আটক রুস্তম খন্দকার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা রুস্তম খন্দকারকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এপথে অপরাধীরা যাতে পালাতে না পারে সেজন্য ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা নজরদারি রাখছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ