শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে পুলিশি অভিযানে ১২ কেজি গাঁজা জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল সীমান্তের রঘুনাথ গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে এসময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের রঘুনাথপুর থেকে এ মাদকের চালান উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্তের রঘুনাথপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই লিখন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে রঘুনাথপুর গ্রামস্থ পলাতক আসামি মোঃ তারেক হোসেন (৪২) এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর ১২ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পলাতক আসামি তারেক রঘুনাথপুর (পশ্চিম পাড়া) গ্রামের মৃত শাহজাহান মল্লিকের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জব্দকৃত মাদকের বিষয়ে নিশ্চিত করে বলেন, পোর্ট থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এবিষয়ে বেনাপোল পোর্ট থানার একটি মামলা করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-২৮/০৯/২০২৪।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ