শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

মুগদা কাজীবাড়ি ক্রয়-বিক্রয় ঘিরে ছুরিকাঘাতে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ০

এম রাসেল সরকার: রাজধানীর মুগদা মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল ক্রয় বিক্রয় নিয়ে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আশিক এলাহী শাকিল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে দুই ভাই, আশিক পারভেজ সুজন(৩৮) ও আশিক শামস (২৪)। দুইজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় এই মারামারির ঘটনাটি ঘটে। প্রথমে আহত তিন জনকে স্বজনরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশিক এলাহী শাকিলকে রাত ১২টার দিকে মৃত ঘোষনা করেন।

আহত নিহতদের বাবা মোঃ ওমর ফারুক জানান, তাদের বাসা উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকায়। সেখানে তাদের গ্যাস সিলিন্ডারের ব্যবসা রয়েছে। রাতে তাদের দোকানের এক কর্মচারীকে মারধর করে। তখন তিন ভাই কাজিবাড়ি মসজিদ এলাকায় যায়। তখন তাদেরকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে আসলে একরভাই মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ আলম জানান, মুগদা থেকে ছুরিকাঘাতে তিন ভাইককে হাসপাতালে নিয়ে আসলে এক ভাই মারা যায়। আহত দুই ভাই জরুরী বিভাগে চিকিৎসাধীন আছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল ক্রয় বিক্রয় নিয়ে একটি মারামারির ঘটনা ঘটে এতে তিনজন আহত হয়। তাদেরকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় লোকজন। সেখানে একজন মারা গেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ