শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

অন্তঃসত্ত্বাকে ছুরিকাঘাত, নবজাতক ও মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

এম রাসেল সরকার: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে সীমা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে নেয়া হলে অস্ত্রোপাচারের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।

এরপর মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাতে নবজাতক ও আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে ওই নারীর মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। নিহত নারীর স্বামী জুয়েল জানান, গতকাল মঙ্গলবার রাতে তার শ্বশুরবাড়িতে ধারালো অস্ত্র নিয়ে একজন যুবক প্রবেশ করে। এ সময় ওই যুবক সীমাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

নিহত নারীর বাবা জানান, এ ঘটনার পর রাতেই সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিজারের মাধ্যমে পুত্রসন্তান জন্ম দেয় সীমা। তবে নবজাতকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। পরে চিকিৎসকেরা শিশুটিকে (এনআইসিইউ) তে নেয়ার পরামর্শ দেয়। কিন্তু হাসপাতালে এনআইসিইউ ফাঁকা না থাকায় অন্য হাসপাতালে নেয়ার সময় শিশুটি মারা যায়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ