শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বেনাপোলে পুলিশি অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ, আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ জুন, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার লোকাল বাসস্ট্যান্ডর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল সহ আব্দুর রহিম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মাদক কারবারি আঃ রহিম (২৩) সে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর (গাবতলা পাড়া) গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে।

থানা পুশিল জানায়, শনিবার (২৯  জুন) সকাল সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে এসআই আমীর হোসাইন নেতৃত্বে একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামস্থ কাগজপুকুর বাজার সংলগ্ন লোকাল বাসস্ট্যান্ডর সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ আব্দুর রহিম (২৩) এর নিকট হইতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, এ থানায় যোগদানের পর থেকে এলাকায় মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। মাদকের সাথে জড়িত যেই হোক না কেন, তাকে কোন ছাড় নয়। বরং আইনের আওতায় এসে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, উক্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা দিয়ে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ