বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে তৃতীয় লিঙ্গের নারী রেশমাকে কুপিয়ে হত্যা। আটক- ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ মার্চ, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোলে এক সপ্তাহ আগে নিখোঁজ রেশমা নামে তৃতীয় লিঙ্গ এক নারীর কুপিয়ে হত্যা করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ফারুক হোসেন নামে একজনকে আটক হয়েছে। ফারুক ছাড়াও ৫-৬ জন এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে জানা যাচ্ছে। রেশমা বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের জাকির হোসেনের মেয়ে।

সোমবার বিকালে বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে পোর্টথানা পুলিশ রেশমার মরদেহ উদ্ধার করে। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত ও যশোর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এদিকে এ হত্যা কান্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। ফলে হত্যার রহস্য জানা সম্ভব হয়নি।

বেনাপোল পৌরসভার কাউন্সীলর শাহিন আহম্মেদ জানান, রেশমার স্বামীর সাথে সম্পর্কের অবনতির পর সে একা কাগজপুকুর গ্রামে বসবাস করতো। ক’দিন ধরে তার নিখোঁজের গুঞ্জন ওঠে। সোমবার বিকালে কাগজপুকুর কবরন্থানের একটি গর্ত থেকে দূর্গন্ধ ছড়ায়। এসময় গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গর্ত খুড়ে দেখতে পায় মরদেহটি রেশমার। এঘটনায় পুলিশ একজনকে আটক করে।।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ