শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

কাস্টমস কর্মকর্তা কামাল এর মরদেহ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২ মার্চ, ২০২৪ পাঠক: ০

এমএম জামান, ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে মুন্সিগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদী থেকে। মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের পরনে ছাই কালারের সেন্ডো গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।

শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামাল হোসেন (৪৫) অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহাম্মাদ আলী আবজালের পুত্র। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না। চেহারাও ছিলো স্পষ্ট।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লাশটি কাস্টমস কর্মকর্তা বোয়ালমারীর কামাল হোসেনের বলে শনাক্ত করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ