শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে ফেইসবুকে সম্পর্ক করে বিয়ে অতঃপর ৭ মাস পর গৃহবধুর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামে স্বামীর বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে সোনিয়া খাতুন মায়া (২১) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে এ ঘটনাটি ঘটে। সোনিয়া রাঙামাটি জেলার বরকল থানাধীন আমতলী গ্রামের আব্দুল আউয়াল চৌধুরীর মেয়ে এবং বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।

পরিবারের সূত্রে জানা যায়, গত ৭ মাস আগে ফেইসবুকে প্রেমের সম্পর্ক গড়ে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় ফেইসবুক যুগল নাজমুল ও সোনিয়ার। বিয়ের কয়েক মাস পরে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমায় নাজমুল।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। একইসাথে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলেও তিনি জানান।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ