শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় (৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টার সময় এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হকদ্বয়ের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানাধীন কৃঞ্চপুর সাকিনস্থ জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে ইটের সলিং রাস্তার উপর হতে জেলার শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেন’কে ০১টা বিদেশি পিস্তল, ০২টা ম্যাগজিন, ০৩ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৬টা মাদক মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৭টা মামলা বিচারাধীন রয়েছে এবং ১টা ওয়ারেন্ট মূলতবী রয়েছে।
আটককৃত আসামি- মারুফ হোসেন (৩৭) সে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি সচল পিস্তল।
২। ২টি ম্যাগজিন।
৩। ০৩ রাউন্ড গুলি।
৪। ১টি মোটরসাইকেল।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ