শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বিমান প্রতিমন্ত্রী ধরাশায়ী, বিপুল ভোটে বিজয়ী ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ১ লাখ ৫১ হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।

হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও সায়েদুল হক ছাড়াও অপর ছয় প্রার্থী হলেন- আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ