শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছা থানাধীন নারাঙ্গালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

আটককৃত আসামী- মিলন বিশ্বাস (২৪) সে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর (বুল্লির মোড়) গ্রামের মোঃ সামাদ বিশ্বাস এর ছেলে।

থানা পুলিশ জানায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের একটি চৌকশ টিম রাত সাড়ে ৬টার সময় ঝিকরগাছা থানাধীন নারাঙ্গালী পূর্বপাড়াস্থ রহমত আলী’র চায়ের দোকানের সামনে নারাঙ্গালী মোড় হতে পানিসারা ফুল মোড় অভিমুখি পাঁকা রাস্তার উপর হতে ৪ কেজি গাঁজাসহ মিলন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, থানাধীন এলাকায় মাদক, সন্ত্রাস সহ নানাবিধি আইন লঙ্ঘনকারির বিরুদ্ধে ঝিকরগাছা থানা পুলিশ পর্বদা সজাগ। এরই ধারাবাহিকতা অব্যাহত রেখে ৪ কেজি গাঁজাসহ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ