শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

সরকারি কর্মকর্তারা অবসরের তিন বছরের মধ্যে সংসদ নির্বাচন করতে পারবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ সরকারি কর্মকর্তারা অবসরে যাওয়ার তিন বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেনা।

আজ সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হক এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই এ রায় দেন।

গত ১৯ জানুয়ারিতে সরকারি চাকরি থেকে অবসরের তিন বছরের মধ্যে জাতীয় নির্বাচন করা যাবে না। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার করা রিটের প্রাথমিক শুনানিকালে এ রুল জারি করা হয়।

এসময় আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও লালমনিরহাটের জেলা প্রশাসককে বিবাদী রুলের জবাব দিতে বলা হয়।

গত ৭ নভেম্বর এ রুলের ওপর শুনানি শুরু হয়। ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শামীম কামাল, মো. আব্দুল মান্নান, আতাউর রহমান প্রধান ও রতন চন্দ্র পণ্ডিত নামের চার ব্যক্তি চলতি বছরে পৃথক রিট করেন। ওই রিটে জারি করা চারটি রুলের শুনানি একইসঙ্গে শুরু হয়।

নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ১২ (১) (চ) ধারায় বলা হয়, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন এবং এ পদত্যাগ বা অবসর যাওয়ার পর তিন বছর অতিবাহিত না হয়ে থাকে। তিন বছরের এ বিধান বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন রিটকারীরা

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ