শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ র‍্যাব-১১, সিপিসি-২ এর পৃথক দুটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন উত্তর আনন্দপুর ও নন্দীর বাজার এলাকা হতে ৭৬ কেজি গাঁজা, ৪৫ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল বিদেশী মদ’সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন উত্তর আনন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো- কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর আনন্দপুর গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ আব্দুল করিম (৪০) ও একই গ্রামের মৃত আলী আশরাফ কমান্ডার এর ছেলে মোঃ ইদ্রিস মিয়া (৩৮)।

পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল একই দিন বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নন্দীর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল বিদেশী মদ’সহ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার আছাদনগর গ্রামের মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া এর মেয়ে রাজিয়া সুলতানা (৩৬)গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব জানায়।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ