শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

গোপালগঞ্জে ২০ কেজি গাঁজা ও ট্রাকসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ পাঠক: ০
বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ ১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।
আটককৃত আসামী রাসেল শেখ (২৫) সে গোপালগঞ্জের মুকসুদপুর থানাধীন ব্রাহ্মনপাড়া গ্রামের হাকিমা শেখের ছেলে।
র‌্যাব জানায়, বুধবার (২৯ নভেম্বর) সকালে র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ  গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন রাঘদী ইউনিয়নস্থ আঃ বাকী মিয়া ফিলিং স্টেশনের সামনে কতিপয় ব্যক্তি একটি ট্রাকে করে গোপনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী রাসেল শেখ নামে এক মাদক কারবারিকে আটক করে র‌্যাব। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর হেফ্জত হতে ২০.১ কেজি গাজা ও গাজা পরিবহনের কাজে ব্যাবহৃত একটি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু  প্রক্রিয়াধীন।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ