শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জাহিদুল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত আসামি- বেনাপোল পোর্ট থানাধীন কৃঞ্চপুর গ্রামের সুরত আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪)।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্থ জনৈক জামাল উদ্দিন এর আমবাগানের মধ্য হইতে ৩৫৫ (তিনশত পঞ্চন্ন) বোতল ফেন্সিডিল সহ জাহিদুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে প্রতিনিয়ত আমাদের আপারেশব চলমান আছে। এবং এরই ধারাবাহিকতায় আজও ৩৫৫ বোতল ফেনসিডিল জব্দ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ