শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

পুলিশ সদস্য হত্যা মামলায় সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ কনস্টেবল মোঃ আমিরুল ইসলাম হত্যা মামলায় সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আনসার উদ্দিন পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম হত্যা মামলার ৮৫ নং এজাহারভুক্ত আসামি। তিনি সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি।

সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ ছিল বিএনপি’র। কিন্তু সমাবেশ শুরুর আগেই দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এ সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হয়।

এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়।

এসব ঘটনায় মির্জা আব্বাসসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০০- ৮০০ জনকে আসামি করে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করে পুলিশ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ