শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের যৌথ অভিযানে বন্দুক-কার্তুজসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার উখিয়া থানাধীন ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবি এর যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজসহ তালিকাভুক্ত একজন আরসা সন্ত্রাসী গ্রেফতার করেছে।

গত ৩০ অক্টোবর অনুমান ৯টা হতে ৩১ অক্টোবর ১২টা ২০ মিনিট পর্যন্ত কক্সবাজার উখিয়া থানাধীন ১৯ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‌্যাব-১৫, ৮ এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবি এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তালিকাভুক্ত একজন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার এবং উদ্ধার করা হয় ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজ।

গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয় আব্দুল মোতালেব @ হেফজুর রহমান (২৬), পিতা-আব্দুল মালেক, ব্লক-বি/১, ক্যাম্প-১৯ ঘোনারপাড়া, উখিয়া, কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ