শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

পুলিশ কনস্টেবলের ‘মিস ফায়ারে’ ওসি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ সিলেটে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধে আজ মঙ্গলবার দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের শটগানের ‘মিস ফায়ারে’ দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দোহা আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা করছেন বলে খবর পেয়ে সেদিকে শামসুদ্দোহাসহ অন্যরা যাচ্ছিলেন। এ সময় ধাওয়া করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত ‘মিস ফায়ার’ হয়। এতে শামসুদ্দোহার হাতে কিছুটা জখম হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, তেমন কিছু হয়নি। সামান্য আহত হয়েছেন। এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত মিস ফায়ারে হাতে কিছুটা আঘাত লেগেছে। এতে তিনি সামান্য আহত হয়েছেন। তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন।

ওসি মোঃ শামসুদ্দোহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন বলে জানান।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ