শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

পূজায় পোশাক না পেয়ে তরুণীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে পূজায় নতুন পোশাক না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছে ঝুমা গুহ (২২) নামের এক তরুণী। ঝুমা ওই এলাকার দর্জি জনৈক নিতাই চন্দ্র গুহের মেয়ে। সম্প্রতি তিনি স্বামী থেকে ডির্ভোস নিয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) দুর্গোৎসবের নবমীর সন্ধ্যা রাতে মধুপুর পৌর শহরের দেবের বাড়ি পূজা মন্ডপের পাশে এ ঘটনা  ঘটেছে।

ঝুমার পরিবার সূত্রে জানা যায়, দরিদ্র বাবার কাছ থেকে এবারের পূজায় আমরা কেউ কেনাকাটা করিনি। এ নিয়ে ঝুমার দুঃখ ছিল। এ দুঃখে আজ বিকেল থেকে ঝুমা ক্ষিপ্ত হয়ে সবার সাথে খারাপ আচরণ করছিল। আর সন্ধ্যার পর কোন একসময় বাড়ির কাছে পূজা মন্ডপের পাশের বাগানে ওড়না দিয়ে ফাঁস দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাশ দিয়ে স্কুলের ছাত্ররা টর্চ লাইট জ্বালিয়ে যাওয়ার পথে ঝুমাকে ঝুলতে দেখে চিৎকার করে উঠে। আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি  দেখতে পায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করা হয়।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ