শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

টেকনাফে দুই লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার টেকনাফ থানাধীন শামলাপুর এলাকায় ভ্রাম্যমান আদালত এর সহায়তায় মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (২) (খ) ধারা লঙ্ঘনের অপরাধে দুই (০২) ব্যক্তি হতে ১৭ লক্ষ ৮৫ হাজার টকা মুল্যমানের কারেন্ট জাল উদ্ধার ও (৫,০০০) টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (৪ অক্টোবর)৬টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শামলাপুর এলাকায় জনাব মোঃ আদনান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, টেকনাফ, কক্সবাজার এর সহযোগিতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল মৎস রক্ষা ও সংরক্ষণে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত এলাকার জনৈক ছৈয়দ আলম ও শফিউল আলম’কে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫(২) (খ) ধারা লঙ্ঘনের অপরাধে ২৫০০ টাকা করে সর্বমোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উক্ত ব্যক্তিদের নিকট হতে ১৭ লক্ষ ৮৫হাজার টকা মুল্যমানের কারেন্ট জাল উদ্ধার করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ