শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ছাত্রলীগ কর্মীর রগ কাটা মামলার আসামী রবিন বিমান বন্দরে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের ছাত্রলীগ কর্মী মোঃ ফেরদৌসের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় করা মামলার এজহারভুক্ত আসামী রবিনকে বুধবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করেছে বিমান বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

চট্টগ্রাম থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে রবিনকে গ্রেফতার করা হয়।

এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, তারা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে আজ রবিন ভিন্ন নাম নিয়ে বিমান বন্দর ব্যবহার করতে পারেন। এ জন্য তারা আগে থেকেই সতর্ক ছিলেন। পরে অভিযানে অংশ নেওয়া গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাছে আসামি রবিনকে হস্তান্তর করা হয়।

ফেদৌস ও রবিন গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। দু’জনই ছাত্রলীগের রাজনীতি করেন। তাদের দু’জনের কারোরই দলীয় কোনো পদ নেই। তবে রবিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী এবং ফেরদৌস সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়।

গত ৩ সেপ্টম্বর দুপুরের দিকে কলেজের সামনে থেকে রবিন ও তার সহযোগীরা ফেরদৌসকে অপহরন করে ফেরদৌসের মায়ের মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপন দাবি করে। বিষয়টি তিনি পুলিশকে জানান। একপর্যায়ে ফেরদৌসের এক পায়ের রগ কেটে দেয়। পরে অপহরণকারীরা ফেরদৌসকে রাতে গাজীপুর সদর থানার শিববাড়ি মোড় এলাকায় ফেলে পালিয়ে যায়। সেখান থেকে তাকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় অপহরণের পরের দিন ফেরদৌসের মা বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ