শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ অক্টোবর) আসরের নামাজের পর নাভারণ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি নাভারণ-সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য এনামুল হক ও মকবুল হুসাইন প্রমুখ।

 

প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান বলেন, “আমরা কারও চোখ রাঙানোকে ভয় করি না। যারা সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা আর সামনে অগ্রসর হতে পারবেন না। সত্য ও ন্যায়ের পথে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই রয়েছে।”

 

সমাবেশে বক্তারা জনগণের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও দেশব্যাপী শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ