শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

রাজধানীতে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর ডেমরা এলাকায় মাদক বিরোদী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

আটককৃত আসামীরা হলো- বরিশালের হিজলা থানাধীন চরগঙ্গাপুর গ্রামের সাহাব আলী সরদারের ছেলে মোঃ শাহ আলম (৪০) ও চাঁদপুর হাইমচর থানাধীন কাটাখালী গ্রামের মোঃ ইয়াছিন দেওয়ানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২০)।

 

র‌্যাব জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমান ১৯.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন ডগাইর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪৫,৫০০/- (পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ