শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

রাজধানীর ডেমরায় চার পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

বিশেষ প্রতিনিধি: রাজধানীর ডেমরা থানাধীন স্টাফ কোর্টার এলাকায় র‍্যাব-১০ একটি অভিযান পরিচালনা করে অবৈধভাবে চাঁদা আদায়কালে চার জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেন।

উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরী, আসমানী পরিবহন ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চার পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মো: আ: করিম (৬০), মো: জামাল (৪২), জেলা-নোয়াখালী, কাজী মো: নাসির উদ্দিন (৫৪), ঢাকা ও মো: ফুলচান (৫৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ছয় হাজার সাতশত সত্তর টাকা এবং দুই টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানী যাত্রাবাড়ী ও ডেমরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, আসমানী পরিবহন, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ