শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে ৫টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ মে, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশি সাড়াশি অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 
অত্র মামলার বাদী তার মামা মোঃ রিপন হোসেন (৩৫), পিতা-মোঃ আবুল মোল্যা, সাং-শরুশুনা, থানা- শালিখা, জেলা-মাগুরা এর নামীয় ১৫০ সিসি লাল কালো রংয়ের পালসার মটর সাইকেল, যার রেজিঃ নং-মাগুরা-ল-১১-৯০৮৮, ইঞ্চিন নম্বর-DHXCNB43593, চেসিস নম্বর-PSUATICYINTD81420, নিয়ে ০৯/০৪/২০২৪ তারিখ বেলা সাড়ে ১১টার সময় বাদীর ড্রাইভিং লাইসেন্স করার জন্য কোতয়ালী থানাধীন বকচরস্থ যশোর বিআর টিএ অফিসের সামনে মোটর সাইকেল খানা তালাবদ্ধ করিয়া রাখিয়া বি আর টি এ অফিসের ভিতরে যায় এবং কাজ শেষে এসে দেখে রেখে যাওয়া মোটরসাইকেলটি সেখানে নাই। অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোটর সাইকেল খানা চুরি করিয়া নিয়া যায়। এ সংক্রান্তে বাদী হয়ে এজাহার দিলে যশোর কোতয়ালী থানার মামলা নম্বর-৪১ তারিখ ১৬/০৫/২০২৪ইং ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়।
এ সংক্রান্তে জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং চোরাই মোটরসাইকেল উদ্ধার করার জন্য মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পন করতঃ কঠোর নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম  (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় জনাব রুপন কুমার সরকার, অফিসার ইন-চার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফি আহম্মেদ রিয়েল,  এসআই মোঃ শামীম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসু, কং/ আঃ বাতেন, নাজমুল খান, মিটুল, শামসুজ্জোহা একটি চৌকস টিম অত্র মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুত্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করে যশোর ও সাতক্ষীরা জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার ও আসামীদের স্বীকারোক্তি মোতাবেক অত্র মামলার চোরাই মোটরসাইকেলসহ মোট ০৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। মোঃ আল  আমিন সরদার (৪৫), পিং-মোঃ মজিদ সরদার, সাং-চিংড়াখালী,
২। মোহাম্মদ আলী(৪২), পিং-মৃত মজিদ গাজী, সাং-বংশীপুর,
 ৩। খলিলুর রহমান বাবু(৪৪), পিং-মৃত জব্বার গাজী, সাং-চন্ডিপুর,
৪। মোঃ কামাল হোসেন(৩০), পিং-মৃত মুর্শিদ আলী গাজী, সাং-বংশীপুর, সর্ব থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ