শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বোয়ালমারীতে স্কুলের নিরাপত্তাকর্মী পদে জনৈক প্রার্থীর আবেদন বাতিলের পাঁয়তারার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ পাঠক: ০

এমএম জামান, ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী পদে জনৈক প্রার্থীর আবেদন উদ্দেশ্যমূলকভাবে বাতিলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রার্থী ওই বাতিলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউএনও বরাবরে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে অবস্থিত এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী পদে গত ৪ মার্চ মো. জাহিদ হাসান আবেদন করেন। নিয়োগ সার্কুলারে নগদ ১০০০ টাকা অথবা পোস্টাল অর্ডার জমা দেয়ার কথা ছিল। প্রার্থী মো. জাহিদ হাসান আবেদন পত্রের সাথে নগদ ১০০০ টাকা গেঁথে দেন। কিন্তু গত ১০ মার্চ একটি মুঠোফোন থেকে জাহিদ হাসানকে দেখা করতে বলে এবং আবেদনের সাথে টাকা নাই বলে জানায়। এ অবস্থায় জাহিদ হাসানের আশঙ্কা তার আবেদন বাতিলের অশুভ পাঁয়তারা করা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জাহিদ হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন।
এ ব্যাপারে এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, বিষয়টি আমি জানি। এ ব্যাপারে পরে সাক্ষাতে কথা বলবো।

জানতে চাইলে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, আমি অভিযোগ পেয়েছি। এব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলেছি।

 

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ