শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বেনাপোলে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দসহ আকবর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামি মোঃ আকবর হোসেন (৩৫) সে যশোরের শার্শা থানাধীন হরিশ্চন্দ্র পুর গ্রামের মোঃ ফকির আহমেদের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত জানান, মাদকের বিরোধী নিয়মিত অভিযানে আজ রাতে সীমান্তের বারোপোতা গ্রামস্থ বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ আকবর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এবিষয়ে বেনাপোল থানায় মাদক মামলা তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত যেই হোক না কেন, কোন ছাড় নয়। বরং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ