শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়া থানাধীন দক্ষিণ মেহেরনামা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪ টা ১০ মিনিটের সময়  কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার চকরিয়া থেকে সিএনজি যোগে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে পেকুয়ার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল পেকুয়া থানাধীন দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়াগামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। চেকপোস্টে তল্লাশী অভিযানের একপর্যায়ে একটি সিএনজি’র ২ জন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হয় এবং তারা কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ২টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং ২টি এন্ড্রয়েট ও ১টি বাটন ফোন, ৫টি সীম কার্ড, নগদ ৬,৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী আসামীরা- মোঃ আনছারুল ইসলাম @ টিপু মাস্তান (৪৬), পিতা-হাজী আবদুল মালেক, সাং-সুন্দরীপাড়া, রাজাখালী ইউনিয়ন এবং ২। আমিনুর রশিদ (২৭), পিতা-হাজী আবু তাহের, সাং-পূর্ব জালিয়া কাটা, বারবাকিয়া ইউনিয়ন, উভয় থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার পেকুয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ