শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

যশোরে তিন লাখ টাকার গাঁজাসহ চিহ্নিত দুই মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের পুলেরহাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন পেড়াবাড়ি গ্রামের জয়নালের ছেলে মোঃ আবু ছালাম (২১) ও শাখারীপোতা গ্রামের আক্তারের ছেলে মোঃ সুজন (২০)।

ডিবি জানায়, বুধবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোরের কোতয়ালী থানাধীন পুলেরহাট সাকিনস্থ পুলেরহাট বাজারের গালফ্ ইঞ্জিনিয়ারিং এর সামনে বেনাপোল হতে যশোর গামী পিচের রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছালাম ও সুজন নামে দুইজনের কাছ থেকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩ লাখ টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ